বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

সিম কার্ডের নিয়মে এবার বড় কড়াকড়ি করছে কেন্দ্র

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬
সিম কার্ডের নিয়মে এবার বড় কড়াকড়ি করছে কেন্দ্র
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ মোবাইল সিম কার্ড ব্যবহারকারীদের জন্য এবার অত্যন্ত বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। একই ব্যক্তির নামে যত্রতত্র একাধিক সিম কার্ড তোলার দিন এবার শেষ হতে চলেছে। ভুয়ো সিম এবং সাইবার অপরাধ রুখতে আরও বেশি কোমর বেঁধে নামছে মোদি সরকার। এবার থেকে সর্বোচ্চ সীমার চেয়ে বেশি সিম কার্ড থাকলেই কড়া আইনি পদক্ষেপ করা হবে গ্রাহকদের বিরুদ্ধে। আগামী ২৪ অগস্ট থেকেই দেশজুড়ে লাগু হয়ে যাচ্ছে এই নয়া নিয়ম।

টেলিকম দপ্তর বা ডট (DoT)-এর নতুন নির্দেশিকায় পরিষ্কার জানানো হয়েছে, এবার থেকে কেউ নতুন সিম কার্ড কিনতে গেলে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে ভালো করে যাচাই করে নিতে হবে। গ্রাহকের আধার বা পরিচয়পত্রের ভিত্তিতে ইতিমধ্যেই তাঁর নামে ক’টি সিম কার্ড ইস্যু করা রয়েছে, তা পরীক্ষা করা বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী, একজন ভারতীয় নাগরিক নিজের নামে সর্বোচ্চ ৯টি সিম কার্ড রাখতে পারেন। তবে জম্মু ও কাশ্মীর, অসম কিংবা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে এই সংখ্যাটি মাত্র ৬।
বাস্তবে অবশ্য এই সংখ্যা বা সীমার নিয়মটি কিন্তু একেবারেই নতুন নয়। বিগত এক দশকেরও বেশি সময় ধরে এই নিয়ম খাতায়-কলমে চালু রয়েছে ভারতে। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একজনের নামেই ডজন ডজন সিম তুলে বেআইনি কাজ চালাচ্ছিলেন। আর সেই কারণেই এবার এই পুরনো নিয়মকে কার্যকর করতে আরও অনেক বেশি কড়া হচ্ছে কেন্দ্র। ২৪ অগস্টের পর নির্ধারিত সীমার চেয়ে বেশি সিম থাকলেই গ্রাহককে বড়সড় আইনি ঝামেলার মুখে পড়তে হবে।
নতুন নিয়ম চালুর পর টেলিকম সংস্থাগুলি অতিরিক্ত সিমগুলি চিহ্নিত করে ধাপে ধাপে সেগুলির সংযোগ বিচ্ছিন্ন বা ব্লক করে দেবে। তাই বিপদে পড়ার আগেই সাধারণ মানুষকে নিজেদের নামে থাকা সিমের সংখ্যা গুনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও দেশ খবর