শ্রীনগরের স্কুলে অভিনব উদ্যোগ: পড়ুয়াদের উপস্থিতি জানতে অভিভাবকদের ফোনে যাবে মেসেজ
নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরে ছাত্রীদের নিরাপত্তা বাড়াতে এবং স্কুল-অভিভাবক যোগাযোগ আরও মজবুত করতে এক অভিনব পদক্ষেপ করল শ্রীনগরের রাজবাগের সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। জম্মু-কাশ্মীরে এই প্রথম এমন একটি ডিজিটাল স্টুডেন্ট ট্র্যাকিং সিস্টেম চালু করা হলো, যার নাম দেওয়া হয়েছে "স্টুডেন্ট স্মার্ট কার্ড"।
এই প্রযুক্তির মাধ্যমে কোনো ছাত্রী স্কুলে প্রবেশ করার মুহূর্তেই স্বয়ংক্রিয়ভাবে (Automatically) তার অভিভাবকের মোবাইল ফোনে একটি মেসেজ চলে যাবে। একইভাবে, স্কুল ছুটি হওয়ার পর ক্যাম্পাস ছাড়ার ঠিক নিখুঁত সময়ে আরেকটি দ্বিতীয় মেসেজ পাবেন অভিভাবকরা। স্কুলেরই আইটি (IT) বিশেষজ্ঞ শিক্ষক অবিনাশ ভাট এই সিস্টেমটি তৈরি করেছেন। স্কুলের প্রধান শিক্ষিকা রাজিন্দর কৌর জানান, একদিন এক ছাত্রীর স্কুলে আসতে দেরি হওয়া এবং তা নিয়ে উদ্বেগের জেরেই এই রিয়েল-টাইম ট্র্যাকিং ব্যবস্থার কথা মাথায় আসে। এই উদ্যোগে অভিভাবকরা অত্যন্ত খুশি।

