বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

প্রধান শিক্ষিকাকে খুন করল দুই ছাত্র

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬
প্রধান শিক্ষিকাকে খুন করল দুই ছাত্র
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বিলাসবহুল জীবনযাত্রার মারাত্মক পরিণতি! অসৎ উপায়ে টাকা উড়িয়ে দেদার ফুর্তি করার অভ্যাস শেষমেশ ডেকে আনল ঘোর অন্ধকার। আর সেই সর্বনাশা বিলাসবহুল অভ্যাসে বাধা দেওয়ায় এবং শাসন করায় খোদ নিজের স্কুলের প্রধান শিক্ষিকাকেই নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল দশম শ্রেণির দুই নাবালক পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নালগোন্ডা এলাকায়। এই রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম কল্লু রূপা রেড্ডি (৪৮)। তিনি স্থানীয় একটি বেসরকারি স্কুলের মালকিন তথা প্রধান শিক্ষিকা ছিলেন। গত ১১ আগস্ট রাতে তিনি তাঁর বাড়িতে একাই ছিলেন। কারণ, তাঁর স্বামী কাজের সূত্রে সেই সময় হায়দরাবাদে গিয়েছিলেন। পরদিন সকালে স্বামী তাঁকে বারবার ফোন করলেও কোনও উত্তর পাননি। এর পরেই তিনি প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন। এক প্রতিবেশী ঘরে ঢুকে রূপাদেবীর ক্ষতবিক্ষত দেহ রক্তে ভাসতে দেখে পুলিশে খবর দেন। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, প্রধান শিক্ষিকাকে নৃশংসভাবে ধারাল অস্ত্র দিয়ে মোট ২৭ বার কোপানো হয়েছে। সেই সঙ্গে ঘর থেকে উধাও হয়েছিল নগদ টাকা এবং দামী আইফোন।
এই নৃশংস হত্যাকাণ্ডের কিনারা করতে জেলা পুলিশ সুপারের নির্দেশে ৫টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ, আঙুলের ছাপ এবং ডিজিটাল তথ্য খতিয়ে দেখার পাশাপাশি এলাকার ৮০ জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শেষমেশ প্রধান শিক্ষিকার শেষ ফোন কলে উচ্চারিত একটি শব্দ এবং রক্তমাখা নোটের সূত্র ধরে ওই স্কুলেরই দশম শ্রেণির দুই ছাত্রকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত দুই নাবালক ছাত্র আয়ের চেয়ে অনেক বেশি টাকা ওড়াত। তারা দামি আইফোন কেনা, মদ্যপান করা এবং গোয়ায় ঘুরতে যাওয়ার মতো বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিল। হস্টেলে তাদের কাছ থেকে অননুমোদিত টাকা ও মোবাইল পাওয়ার পর প্রধান শিক্ষিকা তাদের বাবা-মায়ের সামনে তীব্র বকাঝকা ও শাসন করেছিলেন। সেই আক্রোশ এবং চুরির উদ্দেশ্যেই দুই ছাত্র শিক্ষিকার বাড়িতে ঢুকে এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়। নাবালকদের এই অপরাধমনস্কতা দেখে তাজ্জব বনে গিয়েছেন দুঁদে পুলিশ আধিকারিকরাও।

আরও দেশ খবর