বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

থুতু ফেলতে বারণ করায় বৃদ্ধকে মারধর

প্রকাশিত: ১২ জুন, ২০২৬
থুতু ফেলতে বারণ করায় বৃদ্ধকে মারধর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তায় থুতু ফেলতে বারণ করায় এক প্রবীণ নাগরিকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটল মহারাষ্ট্রের থানে শহরে। আক্রান্ত ব্যক্তির নাম সরোজ দস্তুর। প্রায় ৭৬ বছর বয়সী ওই বৃদ্ধ বর্তমানে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। হামলায় তাঁর একটি পা ভেঙে গিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থানে পশ্চিমের একটি হাসপাতালের কাছে ওই প্রবীণ ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে হাঁটছিলেন। সেই সময় এক অ্যাপ-ক্যাব চালক রাস্তার ধারে বারবার কুলকুচি করে থুতু ফেলছিলেন। পরিবেশ নোংরা করতে দেখে বৃদ্ধ অত্যন্ত ভদ্রভাবে ওই চালককে প্রকাশ্যে থুতু না ফেলার অনুরোধ করেন। কিন্তু এই সাধারণ কথাতেই রেগে আগুন হয়ে যায় চালক নিশান্ত শুক্লা। সে গাড়ি থেকে নেমে এসে প্রবীণ দম্পতির ওপর চড়াও হয় এবং বৃদ্ধকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। এরপর সে রাস্তায় পড়ে থাকা বড় পাথর তুলে বৃদ্ধের পায়ে আঘাত করে। চোখের সামনে স্বামীকে এভাবে মার খেতে দেখে তাঁর স্ত্রী চিৎকার করে বাঁচানোর আকুতি জানালেও কেউ এগিয়ে আসেনি।
ঘটনার ভিডিওটি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নজরে আসে। তিনি অবিলম্বে থানের পুলিশ কমিশনারকে ফোন করে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপমুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, পরিচ্ছন্নতার বার্তা দেওয়ায় যদি কাউকে এভাবে মার খেতে হয়, তবে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাঁর নির্দেশে পুলিশ অভিযুক্ত চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারা অনুযায়ী 'খুনের চেষ্টা' (Attempt to Murder)-র মামলা যোগ করেছে।
ভিডিওর সূত্র ধরে স্থানীয় রাজনৈতিক কর্মীরা অভিযুক্ত চালককে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার নৃশংসতা দেখে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে সমাজকর্মীরা। প্রত্যেকেই দোষী চালকের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।