বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদ, স্পিকারকে চিঠি

প্রকাশিত: ৮ জুন, ২০২৬
বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদ, স্পিকারকে চিঠি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পতনের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিধায়ক এবং কাউন্সিলরদের দলবদলের হিড়িকের পর এবার বড়সড় ভাঙন দেখা দিল তৃণমূলের সংসদীয় দলেও। এবার প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করলেন দলীয় সাংসদেরা। সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তৃণমূলের মোট ২৮ জন লোকসভা সাংসদের মধ্যে ২০ জন দল ছাড়ার এবং এনডিএ-কে সমর্থন করার ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছেন। সূত্রের খবর, আরও একজন সাংসদ খুব শীঘ্রই স্পিকারকে চিঠি দিতে পারেন।

এদিন প্রবীণ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সাংসদের সই সংবলিত এই চিঠি স্পিকারের দপ্তরে জমা দেওয়া হয়। চিঠিতে তাঁরা লোকসভায় সম্পূর্ণ আলাদা ব্লকে বসার জন্য অনুরোধ জানিয়েছেন। তবে এই চরম পদক্ষেপ নেওয়ার ঠিক আগে, দিল্লির মতিলাল নেহরু মার্গে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন তৃণমূলের এই বিদ্রোহী সাংসদ ও শীর্ষ নেতারা। জানা গেছে, কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও ওই গোপন বৈঠকে উপস্থিত ছিলেন শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, শর্মিলা সরকার, সুখেন্দু শেখর রায়, খলিলুর রহমান, কালীপদ সোরেন এবং জগদীশ বর্মা বসুনিয়া-সহ অন্য সাংসদেরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এখন নয়াদিল্লিতেই তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত রয়েছেন। কিন্তু তারপরও দলীয় সাংসদদের এই বিদ্রোহ দলের ভাঙনকেই আরও সুস্পষ্ট করে তুলল। বিধানসভার পর লোকসভাতেও এই বড়সড় ধাক্কা ঘাসফুল শিবিরের অস্তিত্বকে গভীর সংকটে ফেলে দিল।