বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

ত্রিপুরার এনসিপিআই-এ যোগ দিয়ে প্রতীক ও নামের দাবি 'আসল তৃণমূলের'

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬
ত্রিপুরার এনসিপিআই-এ যোগ দিয়ে প্রতীক ও নামের দাবি 'আসল তৃণমূলের'
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দুই সপ্তাহ ধরে চলা টানটান উত্তেজনা এবং গোপন বৈঠকের অবসান ঘটল রবিবার। এক নজিরবিহীন রাজনৈতিক মহানাটকের সাক্ষী থাকল দেশের রাজধানী। তৃণমূল কংগ্রেসের ২০ জন বিক্ষুব্ধ সাংসদ দল ছেড়ে ত্রিপুরার ‘ন্যাশনালিস্ট সিটিজ়েনস পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে যোগ দিলেন।

রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি এবং পরে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে ম্যারাথন বৈঠকের পর এই বড় ঘোষণা করা হয়। এই দলবদলের ফলে সংসদের অন্দরে তৃণমূল কংগ্রেস বড়সড় ভাঙনের মুখে পড়ল।
স্পিকারের বাড়িতে চূড়ান্ত সিদ্ধান্তরবিবার দিনভর দফায় দফায় বৈঠকের পর বিক্ষুব্ধ সাংসদেরা দেখা করেন স্পিকার ওম বিড়লার সঙ্গে। সেখান থেকে বেরিয়ে বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, “আমরা এনসিপিআই-এ যোগ দিয়েছি। এটি একটি নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দল। আমরা এই দলের সঙ্গে মিশে যাচ্ছি।”
দল ছাড়লেও তৃণমূলের নাম এবং জোড়াফুল প্রতীকের ওপর থেকে নিজেদের দাবি ছাড়ছেন না বিদায়ি সাংসদেরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, ভবিষ্যতে তৃণমূলের প্রতীক ও নাম ব্যবহার করার পথ তাঁরা খোলা রাখছেন। তাঁর কথায়, “এর পরে আদালতে ফয়সালা হবে কে আসল তৃণমূল।” তাঁরা এই নাম ও প্রতীকের আইনি লড়াইয়ের জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। তবে আইনিভাবে কীভাবে একই সঙ্গে অন্য দলে মিশে গিয়ে মূল দলের নাম দাবি করা সম্ভব, তা নিয়ে রাজনৈতিক মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে।