বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

ইউপিআই লেনদেনে কি এবার বসছে মাশুল?

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬
ইউপিআই লেনদেনে কি এবার বসছে মাশুল?
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: পকেটে খুচরো টাকা না থাকলেও কুছ পরোয়া নেহি! মোবাইলের একটি ক্লিকেই কেল্লাফতে। তবে এবার আমজনতার সেই সাধের ইউপিআই (UPI) লেনদেনের দিন বদলাতে চলেছে। বিনামূল্যে ডিজিটাল টাকা পাঠানোর দিন কি তবে শেষ? কেন্দ্রের আনা একটি নতুন বিল ঘিরে দেশজুড়ে তীব্র জল্পনা শুরু হয়েছে।

মঙ্গলবার সংসদে ‘দ্য ট্যাক্সেশন অ্যান্ড আদার ল’জ (অ্যামেন্ডমেন্ট) বিল’ পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই সংশোধনী বিলেই লুকিয়ে রয়েছে আসল মোচড়। প্রস্তাব দেওয়া হয়েছে, নির্দিষ্ট অঙ্কের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা ‘এমডিআর’ (MDR) চালু করা হতে পারে। শুধু ইউপিআই নয়, এই মাশুলের কোপে পড়তে পারে রুপে (RuPay) ডেবিট কার্ডও।
সূত্রের খবর, ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনের উপর ০.২৫ থেকে ০.৪ শতাংশ পর্যন্ত মাশুল ধার্য করার পথ তৈরি করছে সরকার। পুরনো আইনে ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের এই টাকা নেওয়ার আইনি অনুমতি ছিল না। নতুন বিলে সেই আইনি বাধাটাই তুলে দেওয়া হচ্ছে। তবে স্বস্তির খবর, সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে (P2P) টাকা পাঠানোর ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না। এই নিয়ম কার্যকর হতে পারে মূলত বড় ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে।
বুধবার রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর সঞ্জয় মালহোত্রার একটি মন্তব্য এই জল্পনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, ডিজিটাল লেনদেনের এই বিশাল পরিকাঠামো টিকিয়ে রাখতে খরচ রয়েছে। সেই খরচের দায়ভার কাউকে না কাউকে তো নিতেই হবে। যদিও এখনই সাধারণ গ্রাহকদের পকেট থেকে বাড়তি টাকা খসছে না। তবে বিলটি পাস হলে আগামী দিনে বড় অঙ্কের কেনাকাটায় ইউপিআই ব্যবহার করলে কিছুটা অতিরিক্ত খরচ হওয়া কেবল সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও দেশ খবর