বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

গলায় শিকল, শরীরে ক্ষত! থানায় স্ত্রী

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬
গলায় শিকল, শরীরে ক্ষত! থানায় স্ত্রী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: গলায় ঝুলছে ভারী লোহার শৃঙ্খল, তাতে কষানো বড় তালা। সারা শরীরে টাটকা রক্তের দাগ আর নৃশংস অত্যাচারের কালশিটে ক্ষত। এই হাড়হিম করা অবস্থাতেই স্রেফ বেঁচে থাকার তাগিদে টানা ছয় কিলোমিটার পথ পায়ে হেঁটে থানায় এসে পৌঁছলেন এক বধূ। খোদ থানার ভেতরে শিকলবাঁধা অবস্থায় ওই গৃহবধূকে ঢুকতে দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত ও বাকরুদ্ধ হয়ে যান কর্তব্যরত পুলিশকর্মীরা। মধ্যপ্রদেশের রাজগড় জেলার খিলচিপুর থানার অন্তর্গত ছিপিপুরা গ্রামের এই পৈশাচিক ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই মহিলার নাম সুশীলা বাঈ। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুক ও অন্যান্য পারিবারিক বিবাদের জেরে তাঁর ওপর চরম অত্যাচার চালাত স্বামী রামগোপাল বর্মা। অত্যাচারের মাত্রা চরম সীমায় পৌঁছয় যখন উন্মত্ত স্বামী তাঁকে পশুর মতো লোহার শিকল দিয়ে বেঁধে ঘরে আটকে রাখে। দিনভর চলে অমানুষিক প্রহার। কোনোক্রমে সেই নরককুণ্ড ও স্বামীর টর্চার চেম্বার থেকে নজর এড়িয়ে পালিয়ে আসেন সুশীলা। গলার শিকল খোলার কোনো উপায় না থাকায়, ওই অবর্ণনীয় যন্ত্রণা নিয়েই গ্রামের রাস্তা দিয়ে প্রায় ৬ কিলোমিটার পথ হেঁটে খিলচিপুর থানায় এসে হাজির হন তিনি।
থানার পুলিশকর্মীরা তড়িঘড়ি হ্যাকসো ব্লেড আনিয়ে তাঁর গলার তালা ও শিকল কাটার ব্যবস্থা করেন এবং তাঁকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর (FIR) দায়ের করে এবং অতি সক্রিয়তা দেখিয়ে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত স্বামী রামগোপালকে গ্রেপ্তার করেছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ঘরের বউকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখার এই মধ্যযুগীয় বর্বরতা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সাধারণ মানুষের মধ্যে।