জেলা
১৪ আগস্ট দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস, ১৯৪৭ সালের সেই রাতের ক্ষত আজও শুকায়নি।
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬
রিচা দত্ত, মুর্শিদাবাদ: দেশভাগের যন্ত্রণা, হারানো ভিটে আর জীবনযুদ্ধ। সেই সব স্মৃতি নিয়েই বহরমপুরে বিশেষ প্রদর্শনী। আগামীকাল ১৪ আগস্ট 'দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস'। তার আগেই আজ রবীন্দ্র সদনে 'দেশভাগের স্মৃতি, ক্ষতি ও জীবনযুদ্ধের দলিল' শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন হল।
জেলাশাসক আর. অর্জুনের বক্তব্য, "দেশভাগ আমাদের ইতিহাসের একটা বড় ক্ষত। নতুন প্রজন্ম যাতে সেই সংগ্রাম, সেই বেদনা জানতে পারে, তাই এই উদ্যোগ।"
দলিল, নথি আর ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে বাস্তুচ্যুত মানুষের কথা। উদ্বোধনে ছিলেন জেলার বিশিষ্ট আধিকারিকরাও।
১৪ আগস্ট স্মরণ দিবস পালনের পাশাপাশি এই প্রদর্শনী চলবে ৭ দিন। সাধারণ মানুষের জন্য খোলা থাকবে রবীন্দ্র সদন।

