বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

১৮ দিনের শিশুকে চুরি করে দেড় লক্ষ্যে বিক্রি! ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ, ধৃত বিজেপি দম্পতি

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
১৮ দিনের শিশুকে চুরি করে দেড় লক্ষ্যে বিক্রি! ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ, ধৃত বিজেপি দম্পতি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নুর আহমেদ, মেমারি : মায়ের কোল থেকে ১৮ দিনের সদ্যোজাত শিশুকে চুরি করে দেড় লক্ষ টাকায় বিক্রি করে দেওয়ার অপরাধে এক বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। তবে পুলিশের নজিরবিহীন তৎপরতায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। ধৃতদের নাম নিলু শেখ ও তপিকা বিবি। নিলু স্থানীয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির বাসিন্দা শম্ভু দেবনাথ গত চার বছর ধরে বর্ধমানের বাজেপ্রতাপপুর রেল কোয়ার্টার সংলগ্ন এলাকায় পরিবার নিয়ে থাকেন। গত ১৮ জুন গভীর রাতে মায়ের পাশ থেকে হঠাৎ উধাও হয়ে যায় ১৮ দিনের শিশুটি, সঙ্গে উধাও হয় একটি মোবাইলও। রাতেই দেবনাথ পরিবার বর্ধমান থানার দ্বারস্থ হয়।
তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে ১৯ জুন দুপুরে তপিকা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তার স্বামী নিলু শেখের মাধ্যমে শিশুটিকে দেড় লক্ষ টাকায় পাচার করা হয়েছে। এরপরই পুলিশ হাওড়ার মালিপাঁচঘড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত নিলু শেখকে পরে বর্ধমান শহরের কোর্টকম্পাউন্ড এলাকা থেকে ফিল্মি কায়দায় ধাওয়া করে গ্রেপ্তার করে পুলিশ। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা