বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মল্লারপুরে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিলেন প্রায় ৩০০ পরিবার

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
মল্লারপুরে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিলেন প্রায় ৩০০ পরিবার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের মল্লারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোদিয়ান ও মেহিদিনগর-শিবপুর এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। শনিবার একটি যোগদান কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় ৩০০টি পরিবার সিপিআই(এম)-এ যোগদান করেন। জেলা কমিটির সদস্য অরূপ বাগের হাত ধরে তারা বাম শিবিরে ফেরেন।

দলবদলকারীদের মধ্যে অন্যতম সৌরভ মুদি জানান, তাঁরা একসময় সিপিআই(এম)-এর সমর্থক ছিলেন। পরবর্তীতে রাজ্যে পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তবে গত ১৫ বছরে রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে অসন্তুষ্ট হয়েই তাঁরা পুরনো দলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
সৌরভ মুদির দাবি, “তৃণমূলের শাসনকালে ব্যাপক দুর্নীতি হয়েছে। বর্তমানে রাজ্যের পরিস্থিতিতেও মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি দেখা যাচ্ছে। হিন্দু-মুসলিম বিভাজন করে সাধারণ মানুষের শান্তিপূর্ণ জীবনযাপন ব্যাহত করা হচ্ছে। সেই কারণেই আমরা আবার আমাদের পুরনো দল সিপিআই(এম)-এ ফিরে এলাম।”
সিপিআই(এম) নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে এলাকায় দলের সংগঠন আরও শক্তিশালী হবে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।