বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

৫৪টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬
৫৪টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশিতে আত্মহারা মোবাইলের মালিকরা। শনিবার পাইকর থানার পুলিশের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, পাইকর থানা এলাকার বিভিন্ন বাসিন্দার মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে যায়। এরপর তাঁরা পাইকর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলি উদ্ধার করে।

দৈনন্দিন জীবনে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় সামগ্রী। হারিয়ে যাওয়া সেই মূল্যবান ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা। পুলিশের এই উদ্যোগে স্বস্তি ফিরে আসে মোবাইল ফিরে পাওয়া মানুষগুলির মধ্যে।

পাইকর থানার পুলিশের এই বিশেষ উদ্যোগে দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি প্রকাশ করেন প্রকৃত মালিকরা।

আরও জেলা খবর