জেলা
উন্নয়নের নামে তৃণমূলে, উন্নয়নের নামেই দলত্যাগ, কটাক্ষ অধীরের
প্রকাশিত: ৯ জুন, ২০২৬
রিচা দত্ত, মুর্শিদাবাদঃ তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজনৈতিক নেতা অধীর চৌধুরী। তাঁর দাবি, “গোটা টিএমসি পার্টি আজ বিজেপির কাছে আত্মসমর্পণ করে দিয়েছে।’’ এটাকে তিনি ‘পলিটিক্যাল জাস্টিস’বলে উল্লেখ করেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে TMC বাংলায় বিরোধীদের ভেঙে দিয়েছিল। “এমপি, এমএলএ, মিউনিসিপালিটি, জেলা পরিষদ সদস্য — সকলকে পুলিশ-প্রশাসন ও মস্তান দিয়ে জোর করে দলে নেওয়া হত। তখন দলবদলের সাফাই ছিল একটাই — উন্নয়নের জন্যে মমতা ব্যানার্জির TMC-তে যোগদান।
তাঁর মতে, সময়ের ফেরে আজ সেই চিত্র বদলেছে। “আজ সেই উন্নয়নের নামেই কিন্তু TMC থেকে আরেকটা যোগদান হচ্ছে”। অর্থাৎ তৃণমূল ছেড়ে নেতারা অন্য দলে যাচ্ছেন। এর নেপথ্যে “মমতা ব্যানার্জি এবং খোকাবাবুর”কোনও পরোক্ষ মদত আছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
বক্তব্যের শেষে তাঁর হুঁশিয়ারি, “অন্যায়, পাপ, দীর্ঘদিন স্থান হতে পারে না।”

