বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

টানা বৃষ্টিতে যৌবন ফিরল মৃতপ্রায় অঞ্জনায়, জাল হাতে নদীতে নামলেন মৎস্যজীবীরা

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬
টানা বৃষ্টিতে যৌবন ফিরল মৃতপ্রায় অঞ্জনায়, জাল হাতে নদীতে নামলেন মৎস্যজীবীরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীর বুকেই গজিয়ে উঠেছিল একের পর এক বেআইনি আবাসন। কোথাও আবর্জনার স্তূপ, তো কোথাও শুধুই কচুরিপানার দাপট। সংস্কারের অভাব আর দখলদারির জেরে কৃষ্ণনগরের যে প্রাণরেখা ‘অঞ্জনা নদী’ এতদিন প্রায় মরতে বসেছিল, টানা কয়েক দিনের ভারী বর্ষণে যেন তা হঠাৎই প্রাণ ফিরে পেল। বৃষ্টির জলে নদী উপচে উঠতেই দেখা মিলল রুই, কাতলা ও শোলের মতো হরেক রকম মাছের। আর সেই ছবি দেখেই উৎসবের আমেজ কৃষ্ণনগরের শক্তিনগর ও দোগাছি এলাকায়। 

ভোর হতেই জাল আর নৌকা নিয়ে নদীর ঘাটে ভিড় জমিয়েছেন এলাকার মৎস্যজীবী থেকে শুরু করে আমজনতা। স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানাচ্ছেন, একসময় এই অঞ্জনা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল কৃষ্ণনগরের বিস্তীর্ণ এলাকার জনজীবন, কৃষি ও মৎস্যচাষ। বছরভর টইটম্বুর থাকা নদীতে মাছ ধরেই সংসার চলত শয়ে শয়ে মৎস্যজীবী পরিবারের। কিন্তু বিগত কয়েক দশকে জলপ্রবাহ কমে যাওয়া, দেদার দূষণ এবং দুই পাড় দখলের জেরে নদীর অস্তিত্বই মুছে যেতে বসেছিল। তবে বর্তমানের এই টানা বৃষ্টিতে জলস্তর বাড়ায় রূপ বদলেছে অঞ্জনার।

 শক্তিনগর এলাকায় এখন কচুরিপানার ফাঁক গলে রূপোলি শস্যের ছটা দেখতেই জাল ফেলার ধুম লেগেছে। নদীপ্রেমীদের আশা, এই জলচ্ছ্বাস যেন শুধু সাময়িক না হয়ে যেন স্থায়ী হয়।

আরও জেলা খবর