বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ, নলহাটি ১ নম্বর ব্লক দপ্তরে উত্তেজনা

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ, নলহাটি ১ নম্বর ব্লক দপ্তরে উত্তেজনা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল নলহাটি ১ নম্বর ব্লক দপ্তরে। শুক্রবার শতাধিক মহিলা ব্লক দপ্তরে গিয়ে আধিকারিককে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নলহাটি এলাকার বানিওর, সুলতানপুর, সংকেতপুর-সহ একাধিক গ্রামের গৃহবধূরা অভিযোগ করেন, প্রায় এক মাস আগে তারা অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম জমা দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। ফলে তারা চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন।

উল্লেখ্য, গত ১ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক কোটি ৩০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিলেন বলে জানা যায়। তবে সেই ঘোষণা সত্ত্বেও বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না পৌঁছনোয় ক্ষোভ বাড়ছে।

এই পরিস্থিতিতে সমস্যার সমাধানের দাবিতে মহিলারা নলহাটি ১ নম্বর ব্লক দপ্তরে গিয়ে বিডিও-র দ্বারস্থ হন। পরে বিডিও সৌরভ মেহতা  বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং বিক্ষোভকারীরা আশ্বস্ত হয়ে বাড়ি ফেরেন।