বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

আসানসোল-দুর্গাপুরে মেট্রোর স্বপ্ন, ঘোষণা বাজেটে

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
আসানসোল-দুর্গাপুরে মেট্রোর স্বপ্ন, ঘোষণা বাজেটে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: এক সময় খনি ও শিল্পাঞ্চল দুর্গাপুরে ট্রাম চালানোর প্রস্তাব উঠেছিল। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি। তবে এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর শিল্পাঞ্চলের বাসিন্দাদের জন্য এল এক বড় সুখবর। আসানসোল এবং দুর্গাপুরের মধ্যে মেট্রো সংযোগ গড়ে তোলার লক্ষ্যে বড়সড় পদক্ষেপ করল নতুন বিজেপি সরকার। সোমবার বিধানসভায় পেশ হওয়া নতুন সরকারের প্রথম রাজ্য বাজেটে এই মেগা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ডঃ স্বপন দাশগুপ্ত।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, আসানসোল ও দুর্গাপুর— এই দুই শিল্প শহরের মধ্যে মেট্রো রেল চালানো কতটা লাভজনক এবং প্রযুক্তিগতভাবে কতটা সম্ভব, তা খতিয়ে দেখতে একটি ‘টেকনো-ইকোনমিক স্টাডি’ বা কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা করা হবে। রাজ্য সরকারের এই ঘোষণার পর থেকেই খুশির হাওয়া দুই শহরের বাসিন্দাদের মধ্যে।
শিল্প ও খনি সমৃদ্ধ পশ্চিম বর্ধমান জেলার এই দুই প্রধান শহরের মধ্যে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ফলে দীর্ঘ দিন ধরেই এখানকার গণপরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের দাবি উঠছিল। জেলাবাসীর মতে, এই প্রকল্প যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তবে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল ভোল বদলে যাবে। 
ব্যবসায়ী এবং শিল্পোদ্যোগীদের একাংশ মনে করছেন, এই মেট্রো সংযোগ গড়ে উঠলে শুধু যোগাযোগই সহজ হবে না, পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানেও এক নতুন জোয়ার আসবে। ট্রামের স্বপ্ন পূরণ না হলেও, এবার মেট্রোর হাত ধরে শিল্পাঞ্চল আধুনিকতার এক নতুন যুগে পা দিতে চলেছে বলেই মনে করছেন জেলাবাসী। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুরে মেট্রো পরিষেবা গড়ে তোলার জন্য সমীক্ষা করার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। প্রকল্প বাস্তবায়িত হলে ভোল বদলে যাবে সমগ্র শিল্পাঞ্চলের।”