অসভ্যতার অভিযোগে শ্রীঘরে গুণিন
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ঝাড়ফুঁকের অছিলায় নাবালিকার সাথে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির করার অভিযোগে এক গুণিন ও তথাকথিত কবিরাজ-কে গ্রেপ্তার করলো আউশগ্রাম থানার পুলিশ।ধৃতের নাম গিয়াসউদ্দিন সেখ।
ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ ও নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে,গত দু'মাস আগে বারংবার অসুস্থ হয়ে পড়ায় বছর চোদ্দর ওই নাবালিকাকে ঝাড়ফুঁক করানোর জন্য গিয়াসউদ্দিন সেখের কাছে নিয়ে যায় নাবালিকার বাবা। এরপর ঝাড়ফুঁকের নাম করে নাবালিকাকে একটি ঘরে ঢুকিয়ে গিয়াসউদ্দিন ঘর বন্ধ করে দেয় এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। সেইসময় ভীত অবস্থায় কোনো রকমে বাড়ি ফেরার পর তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনায় নাবালিকা তার মাসি-কে জানায়।তিনি নাবালিকার বাবা-মাকে ঘটনার কথা বললেও পারিবারিক সম্মানের জন্য প্রথমে পরিবার কাউকে কিছু জানাতে চায়নি।এরপর ঘটনার আকস্মিকতায় নাবালিকার মানসিক অবস্থার অবনতি হতে শুরু করলে বুধবার নাবালিকার বাবা পুলিশের দ্বারস্থ হন।
তদন্তে নেমে আউশগ্রাম থানার পুলিশ গিয়াসউদ্দিন সেখকে গ্রেপ্তার করে।

