বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

অটোইমিউন রোগ সম্পর্কে চিকিৎসকদের সচেতনতা বার্তা পুরুলিয়ায়

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬
অটোইমিউন রোগ সম্পর্কে চিকিৎসকদের সচেতনতা বার্তা পুরুলিয়ায়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: সাধারণ মানুষের মধ্যে অটোইমিউন রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে পুরুলিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ সচেতনতা শিবির। স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের পুণ্য উপস্থিতিতে এবং বিশিষ্ট সমাজসেবী স্বপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। ‘কল্যাণ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং ‘এশিয়ান ইনস্টিটিউট অব ইমিউনোলজি অ্যান্ড রিউম্যাটোলজি’ (এআইআইআর)-র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শিবিরে উপস্থিত ছিলেন এআইআইআর-এর কর্ণধার তথা খ্যাতনামা চিকিৎসক ডাঃ অর্ঘ্য চট্টোপাধ্যায়। এছাড়াও রোগীদের পরামর্শ দিতে উপস্থিত ছিলেন ডাঃ প্রদ্যুৎ সিনহা মহাপাত্র, ডাঃ অনন্যা চট্টোপাধ্যায় এবং ডাঃ মনোজিৎ মণ্ডল-সহ চিকিৎসাজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য সাধারণ মানুষের মধ্যে এই রোগ নিয়ে সচেতনতা তৈরি করাই ছিল শিবিরের মূল লক্ষ্য। চিকিৎসকেরা জানান, সঠিক সময়ে রোগের প্রাথমিক লক্ষণ চিনতে পারলে এবং উপযুক্ত চিকিৎসা শুরু করলে এই রোগকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এদিনের শিবিরে সাধারণ মানুষের উৎসাহ ও জানার আগ্রহ ছিল দেখার মতো। রোগাক্রান্ত এবং সাধারণ মানুষ চিকিৎসকদের কাছে তাঁদের বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন, যার সহজ সরল উত্তর দেন উপস্থিত বিশেষজ্ঞরা। আয়োজকদের দাবি, সাধারণ মানুষের এই বিপুল সাড়াই পুরো উদ্যোগটিকে সফল ও অর্থবহ করে তুলেছে। এলাকার সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনেও এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।