বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বহরমপুরে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন, ক্রেতা সচেতনতায় জোর প্রশাসনের

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬
বহরমপুরে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন, ক্রেতা সচেতনতায় জোর প্রশাসনের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: ক্রেতা সচেতনতার বার্তা দিতে বহরমপুরে পালিত হল উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ। বুধবার দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে অস্থায়ী মঞ্চে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে উপভোক্তা বিষয়ক দপ্তর এবং মুর্শিদাবাদ আঞ্চলিক কার্যালয়।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ও জেলাশাসক আর. অর্জুন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, বাজারে গিয়ে সাধারণ মানুষ যাতে কোনওভাবেই প্রতারিত না হন, সেটাই সরকারের প্রধান লক্ষ্য। প্রতিটি ক্রেতা যাতে ন্যায্য মূল্যে সঠিক পণ্য পান, তা নিশ্চিত করতে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। কোনও ব্যবসায়ী যাতে নির্ধারিত দামের বেশি নিতে না পারেন এবং বেআইনিভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন, সে বিষয়েও হুঁশিয়ারি দেন তিনি।

সম্প্রতি বাজারে চিনির দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, এর পিছনে সরকারকে বদনাম করার রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তাই ক্রেতাদের আরও সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বাজারে নজরদারি আরও বাড়ানো হবে।

এদিনের মঞ্চ থেকেই রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, শিল্পে বিনিয়োগ থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা সহ একাধিক জনমুখী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে নিরন্তর কাজ করে চলেছে বর্তমান সরকার।