বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

টেক্সটাইল মোড়ে ব্যারিকেড, কালেক্টরেট অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
টেক্সটাইল মোড়ে ব্যারিকেড, কালেক্টরেট অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ:  ভোটাধিকার রক্ষা থেকে শ্রমিকের ন্যায্য দাবি—এই স্লোগান তুলে সোমবার উত্তাল বহরমপুর। বামপন্থীদের ডাকে 'জেল ভরো' কর্মসূচি। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল— ভোটাধিকার সুরক্ষা, স্মার্ট মিটার রোধ, উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসন, শ্রম কোড বাতিল, সামাজিক সুরক্ষা, কৃষি ও কৃষকের সুরক্ষা, ন্যায্য মজুরি ও সমকাজে সমান অধিকার।

সিপিআইএম প্রার্থী কার্যালয় থেকে মিছিল বের হয়ে কালেক্টরেটের দিকে যাওয়ার পথে টেক্সটাইল মোড়ে বিশাল পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে।
"জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষ রাস্তায়। স্মার্ট মিটার, উচ্ছেদ, শ্রম কোড—সব কিছুর বিরুদ্ধে আমরা লড়ছি। জেল হলেও আন্দোলন থামবে না"- এমনই বক্তব্য এক বামপন্থীর। 

পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে ধস্তাধস্তি হয়। আটক করা হয় বহু নেতা-কর্মীকে। বহরমপুর জুড়ে এখন উত্তেজনা।এক পর্যায়ে বহু বাম নেতা ও কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়।
বাম নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, "ব্যারিকেড বা পুলিশের ভয় দেখিয়ে সাধারণ মানুষের এই ন্যায়সংগত লড়াইকে দমন করা যাবে না। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন আরও তীব্র রূপ নেবে।"