বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

কান ধরে ওঠবস করলেন তৃণমূল নেতা

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
কান ধরে ওঠবস করলেন তৃণমূল নেতা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতি ও কাটমানি ইস্যুতে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে শাসক দলের নেতাদের ওপর। কোথাও ডিম ছোড়া, আবার কোথাও মারধরের ঘটনা ঘটছে। এবার সেই একই রকম চরম জনরোষের ছবি দেখা গেল বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুরে। সরকারি টাকা নয়ছয় এবং কাটমানি নেওয়ার অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীদের সামনে প্রকাশ্যে কান ধরে ‘ওঠবস’ করতে বাধ্য হলেন স্থানীয় এক তৃণমূল অঞ্চল সভাপতি। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নাপুর অঞ্চলের ওই তৃণমূল নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক দুর্নীতির অভিযোগ তুলছিলেন গ্রামবাসীরা। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ— পঞ্চায়েতের সরকারি গাছ বেআইনিভাবে বিক্রি করে সেই টাকা তিনি সরকারি তহবিলে না দিয়ে সরাসরি নিজের ‘পার্টি ফান্ডে’ জমা করেছেন। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে গরিব উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা বা কাটমানি আদায় করেছেন বলেও অভিযোগ ওঠে।
সোমবার ওই এলাকায় একটি বৈঠকে যোগ দিতে গেলে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত নেতা প্রথমে সাফাই দেওয়ার চেষ্টা করলেও জনরোষের মুখে তা ধোপে টেকেনি। গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে অবিলম্বে হিসাব দাবি করেন। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করতে বাধ্য হন ওই তৃণমূল নেতা। প্রকাশ্যেই সকলের সামনে কান ধরে ওঠবস করে ক্ষমা চান তিনি।
শাসক দলের এক অঞ্চল সভাপতির এমন অবমাননাকর পরিস্থিতির ভিডিও ভাইরাল হতেই আসরে নেমেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ঢুকে গিয়েছে, এই ঘটনা তারই প্রমাণ।