বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সেরা গ্রামের তকমা সার, দু’বছরেও বড়নগরের পর্যটন পরিকাঠামো তৈরি হয়নি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬
সেরা গ্রামের তকমা সার, দু’বছরেও বড়নগরের পর্যটন পরিকাঠামো তৈরি হয়নি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: ঘটা করে ঘোষণা হয়েছিল। কিন্তু তকমার আড়ালেই রয়ে গেল অবহেলা। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে ভাগীরথীর পশ্চিম পাড়ের বড়নগরকে ‘কৃষি পর্যটন’-এ দেশের সেরা গ্রাম হিসেবে ঘোষণা করেছিল ভারত সরকারের পর্যটন মন্ত্রক। সেই ঐতিহাসিক ও গৌরবময় স্বীকৃতির পর দেখতে দেখতে দু’বছর কেটে গিয়েছে। অথচ অভিযোগ, সাবেক নবাবি তালুকের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান বড়নগরকে দেশের পর্যটন মানচিত্রে ঠাঁই পায়নি। 

স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্ষোভ, শুধু ঘোষণার দিনেই যা আলোড়ন হয়েছিল। তারপর থেকে এই দর্শনীয় স্থানের হাল ফেরাতে বা দেশি-বিদেশি পর্যটকদের টানতে কোনও পরিকাঠামোগত কাজ করা হয়নি। ঐতিহাসিক এই প্রাচীন জনপদের গুরুত্ব খাটো করে রাখা হচ্ছে বলেই দাবি তাঁদের।
যদিও এই নিষ্ক্রিয়তার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। পালটা দাবি করে তিনি জানান, ইতিমধ্যেই বড়নগরের সামগ্রিক উন্নয়নের স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বেশ কিছু সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই পরিকল্পনাগুলি বাস্তবায়নের কাজও শুরু হবে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা ও সৌন্দর্যায়নের কথা মাথায় রেখে খুব শীঘ্রই গোটা এলাকাকে আলোয় মুড়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে হাইমাস্ট ও এলইডি লাইট লাগানোর কাজ দ্রুত শুরু হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।