জেলা
ট্রাফিক ব্লকের কারণে বর্ধমান আসানসোল লাইনে এই লোকাল ট্রেনগুলি বাতিল
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, আসানসোল ডিভিশনের অন্তর্গত ওয়ারিয়া ও দুর্গাপুরের মধ্যবর্তী 'ডাউন লাইন' অংশে ২৭ জুন ২০২৬ (শনিবার) দুপুর ২:৩০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত ৩.৫ ঘণ্টার একটি ট্রাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে।
এই ব্লকের কারণে, ২৭.০৬.২০২৬ (শনিবার) তারিখে নিম্নলিখিত মেমু (MEMU) ট্রেনগুলি বাতিল থাকবে:
* ৬৩৫২২ – আসানসোল – বর্ধমান
* ৬৩৫১৫ – বর্ধমান – আসানসোল
* ৬৩৫২৪ – আসানসোল – বর্ধমান
* ৬৩৫১৭ – বর্ধমান – আসানসোল
রেল সূত্রে জানা গিয়েছে, পরিকাঠামো শক্তিশালীকরণ ও নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রক্ষণাবেক্ষণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই সাময়িক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সেই অনুযায়ী তাঁদের যাত্রার পরিকল্পনা করার অনুরোধ জানানো হচ্ছে।

