বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বর্ধমানে রাহুল ও সোনিয়া গান্ধীর কুশপুতুল দাহ বিজেপির

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
বর্ধমানে রাহুল ও সোনিয়া গান্ধীর কুশপুতুল দাহ বিজেপির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: গত ১৫ই আগস্ট ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পার্লামেন্টে জাতীয় গীতি 'বন্দে মাতরম্' গাওয়ার সময় তা অবমাননার অভিযোগ উঠে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান শহরের ৩ নম্বর নগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি সন্তু নন্দীর উদ্যোগে এক বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বড়নীলপুর শালবাগান এলাকা থেকে শুরু হয়ে বড়নীলপুর মোড়ে এসে শেষ হয়। সেখানে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর কুশপুতুল পোড়ানো হয় এবং জুতো-লাথি মেরে ক্ষোভ প্রকাশ করা হয়। একই সাথে 'ককরোজ জনতা পার্টি'র বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি সন্তু নন্দী বলেন, "যাঁরা বন্দে মাতরম্ ও ভারতমাতাকে অপমান করেন, তাঁদের এ দেশে কোনো স্থান নেই। এই দেশদ্রোহীদের ভারতবর্ষ থেকে উৎখাত করতেই আমাদের এই কর্মসূচি।" কুশপুতুলে জুতো মারা প্রসঙ্গে তিনি জানান, যাঁরা জাতীয় গীতিকে অপমান করে তাঁদের পুজো করা সম্ভব নয়। পাশাপাশি সিপিএম ও কংগ্রেসের জোটকে কটাক্ষ করে তিনি একে 'ককরোজ জনতা পার্টি' বলে অভিহিত করেন।
অন্যদিকে, ৩ নম্বর মণ্ডলের সভাপতি অজয় দত্ত জানান, পার্লামেন্টে 'বন্দে মাতরম্' গাওয়ার সময় রাহুল ও সোনিয়া গান্ধী কোনো শব্দ উচ্চারণ করেননি, যা দেশের চরম অপমান। সেই ক্ষোভ থেকেই এই ধিক্কার কর্মসূচি। 'ককরোজ জনতা পার্টি' নাম নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, এটি বিরোধী দলগুলির একটি মিশ্রণ এবং নোংরা জায়গার পতঙ্গের মতোই এই ছোট দলটির নাম মনে রাখার যোগ্য নয়।