জেলা
সহকার ভারতীর কর্মসূচী বর্ধমানে
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ “বিনা সংস্কার নাহী সহকার, বিনা সহকার নাহী উদ্ধার,” মূলত এই মন্ত্রকে পাথেয় করে প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ধমানের রবীন্দ্র ভবনে রবিবার সহকার ভারতীর একদিবসীয় কর্মসূচী অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দিনী রায়, রোহিত সিং সহ আরও অনেকে।
রোহিত বলেন, ১৯৭৯ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রচারক লক্ষ্মণরাও ইনামদারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় সহকার ভারতী। এই সংগঠনের মূল উদ্দেশ্য সমাজের আর্থিক ভাবে পিছিয়ে থাকা দলিত, গরিব ও বঞ্চিত মানুষদের বিশেষ করে মহিলাদের সমবায়ের মাধ্যমে সশক্তিকরন করা। আমরাও সেই উদ্দেশ্য নিয়েই এগিয়ে চলেছি। এই কর্মসূচীতে সকলে সমৃদ্ধ হয়েছেন।

