জেলা
বসিরহাট ও বারুইপুরে অভিযান
প্রকাশিত: ১১ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ বসিরহাট ও বারুইপুরে পুলিশি অভিযান। এসটিএফ সদর থানা, মামলা নং ১৮/২০২৬। আজ বৃহস্পতিবার বসিরহাট থানা এলাকায় একটি তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে একটি পুকুর থেকে ১৬টি লম্বা আগ্নেয়াস্ত্র এবং ২৩৪৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এই উদ্ধারের ফলে, এই মামলায় মোট উদ্ধার সামগ্রীর পরিমাণ ৫১টি আগ্নেয়াস্ত্র এবং ২,৭০৫ রাউন্ড তাজা গুলিতে পৌঁছাল।
আরও তল্লাশি ও তদন্ত চলছে।

