বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বহরমপুরে ধর্মান্তরকরণের অভিযোগে সরব বজরং দল

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
বহরমপুরে ধর্মান্তরকরণের অভিযোগে সরব বজরং দল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: বহরমপুরে ধর্মান্তরকরণের অভিযোগের বিরুদ্ধে সরব হল বজরং দল। মঙ্গলবার বজরং দলের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। 

বজরং দলের বিবৃতি অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ২২ জুন সোমবার। বহরমপুর থানার অন্তর্গত মনীন্দ্রনগর গ্রামপঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া কয়েকটি হিন্দু পরিবারকে ভুল বুঝিয়ে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার উদ্দেশ্যে একটি জমায়েত করা হচ্ছিল বলে সংগঠনের অভিযোগ।

নিজেদের অবস্থান স্পষ্ট করে বজরং দল জানিয়েছে, ভারত একটি সাংবিধানিক দেশ। সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে প্রত্যেক নাগরিককে ধর্ম পালন ও উপাসনার অধিকার দেওয়া হয়েছে। সংগঠনের বক্তব্য, নিজের ইচ্ছায় কেউ যে কোনো ধর্ম গ্রহণ করলে তাতে তাদের আপত্তি নেই। কিন্তু বাড়ি করে দেওয়া, জমি দেওয়া বা আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে সনাতনী বা হিন্দু ব্যক্তিদের ধর্মান্তরিত করার চেষ্টার তীব্র বিরোধিতা করে তারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারি নথিতে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে তফসিলি জাতির সুবিধা নেওয়ার পর বাস্তবে খ্রিস্টান ধর্ম পালন করলে এবং অন্যদের উৎসাহিত করলে বজরং দল তার বিরোধিতা করবে।

বজরং দলের মূল বক্তব্য, নিজের ইচ্ছামতো ধর্ম পালন করা সাংবিধানিক অধিকার। একইভাবে ধর্ম রক্ষা করাও অধিকার। এই অধিকার প্রয়োগে কেউ বাধা দিতে পারেন না বলে দাবি করেছে সংগঠনটি। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।