বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বহরমপুরে তৃণমূল যুব নেতার বাগানবাড়িতে বুলডোজার!

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬
বহরমপুরে তৃণমূল যুব নেতার বাগানবাড়িতে বুলডোজার!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: শনিবার সকাল থেকেই চাঞ্চল্য সৈদাবাদ বাঙালপাড়ায়। প্রশাসনের বুলডোজার গুঁড়িয়ে দিল বহরমপুর টাউন যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের বাগানবাড়ি। অভিযোগ, সরকারি পার্কের জমি দখল করে তৈরি হয়েছিল ওই বাগানবাড়ি।

দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল সরকারি জমি দখল করে বাগানবাড়ি বানিয়েছেন যুব নেতা পাপাই ঘোষ। শনিবার সকালে প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় পুরো কাঠামো। অভিযোগ, প্রভাব খাটিয়ে পার্কের জমি দখল করা হয়েছিল।

পাপাই ঘোষের মা জানান, “১০ লক্ষ টাকা দিয়ে জমিটা কিনেছিলাম। যারা আগে পাশে ছিল, রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই তারাই এখন বিরোধিতা করছে।” তাঁর দাবি, বাগানবাড়িতে পুত্রবধূ সুষমা ঘোষ, মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের জন্মদিনের ছবি ও সাজসজ্জাও ছিল।
প্রশাসনের পদক্ষেপে খুশি এলাকার একাংশ। তাদের অভিযোগ, বাগানবাড়িকে কেন্দ্র করে বাইরের লোকজনের আনাগোনা লেগেই থাকত।
সন্ধ্যার পর মহিলাদের চলাচলে সমস্যা হতো। নিয়মিত উচ্চস্বরে ডিজে বাজানোয় অতিষ্ঠ ছিলেন স্থানীয়রা।

এখনও পর্যন্ত তৃণমূল যুব নেতা পাপাই ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে।