বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ভরতপুরে দেওয়াল ধসে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
ভরতপুরে দেওয়াল ধসে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: ফের মাটির বাড়ির দেওয়াল ধসে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদে। এবার ভরতপুর থানার ভরতপুর গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির। মৃতদের নাম সৈয়দ মানোয়ার আলী (৬২) ও জাহানারা বেগম (৬১)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাটির বাড়িতেই থাকতেন ওই দম্পতি। শুক্রবার দুপুরে ঘরের ভেতরেই ছিলেন তাঁরা। আচমকা বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়াল। চাপা পড়ে যান দু'জনেই।

সেসময় জুমার নামাজ সেরে ফিরছিলেন গ্রামের কয়েকজন। তাঁদের নজরে আসে ঘটনাটি। তাঁরাই ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন এবং ভরতপুর থানায় খবর দেন।

পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে দু'জনকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা। করেন।

একসঙ্গে দু'জনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভরতপুর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, গত সরকারের আমলে এমন অনেকে ঘর পেয়েছে যারা পাওয়ার যোগ্য নয়। সঠিকভাবে কাজ করা হয়নি, যদি হতো তাহলে এই মানুষগুলো ঘর পেতো। যাতে সঠিকভাবে কাজ হয় সেদিকে নজর রাখছে রাজ্য সরকার।

আরও জেলা খবর