বিদ্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মারক বক্তব্য রাখলেন বিধায়ক
নিজস্ব সংবাদদাতা, মেমারি: পূর্ব বর্ধমান জেলার মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির , ইউনিট - ২ বিদ্যালয়ে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আলোকচিত্রে মাল্যদান করেন মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর বক্তব্য রাখেন বিধায়ক। তিনি তার বক্তব্যে, ছাত্র-ছাত্রীদের সামনে পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টির পিছনে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদানের কথা তুলে ধরেন। এছাড়াও ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হিসাবে তিনি দেশ সেবার জন্য রাজনীতিকে বেছে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। বিধায়কের পাশাপাশি মঞ্চে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনের উপর সামগ্রিক আলোচনা করেন অধ্যাপক ডঃ সৌমেন ঘোষ।

