বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বিকশিত ভারত গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনার শুভ সূচনা মুর্শিদাবাদে

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
বিকশিত ভারত গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনার শুভ সূচনা মুর্শিদাবাদে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: কেন্দ্রীয় সরকারের "বিকশিত ভারত গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনা" অর্থাৎ ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প রাজ্যের সব জেলায় শুরু হয়েছে। বিগত দিনে ১০০ দিনের কাজে মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগণাকে বাদ রাখা হয়েছিল। প্রশাসন জানিয়েছে, এটি ১০০ দিনের প্রকল্প না হওয়ায় এবার সব জেলাতেই কাজ হবে।

মঙ্গলবার মুর্শিদাবাদের রবীন্দ্র সদনে জেলা স্তরের "পঞ্চরত্ন সম্মেলন" হয়।  সম্মেলনে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসকগণ,  জেলা পরিষদের  সভাধিপতি, বিধায়কগণ, সকল ব্লক উন্নয়ন আধিকারিকগণ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রকল্পের নিয়ম-কানুন নিয়ে আলোচনা হয়। কারা কাজ পাবেন, কাজের মেয়াদ কতদিন, ৬ ঘণ্টা না ৮ ঘণ্টা, ডিজিটাল হাজিরা, e-KYC এবং মজুরি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে যাবে তা বোঝানো হয়। ১ জুলাই ২০২৬ থেকে প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে।

প্রশাসনের তরফে কড়া বার্তা দেওয়া হয়, আগের মতো দুর্নীতি ও স্বজনপোষণ বরদাস্ত করা হবে না। কাজে সশরীরে হাজিরা ও পূর্ণ সময় কাজ বাধ্যতামূলক। ব্লক উন্নয়ন  আধিকারিক, পঞ্চায়েত প্রধান, মেম্বার ও সুপারভাইজারদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আপাতত বর্ষার কারণে মাটি কাটার কাজ বন্ধ থাকবে। আগস্ট থেকে বনসৃজন, স্বচ্ছতা ও জল-সেচের মতো অন্যান্য কাজ শুরু হবে। গ্রাম পঞ্চায়েত থেকে প্রজেক্ট রিপোর্ট পাঠালেই অনুমতি মিলবে। 

প্রশাসনের বক্তব্য, গ্রামীণ মানুষ যাতে কাজের অভাবে জেলা ছেড়ে না যান, সমাজের বিকাশ ঘটে এবং "বিকশিত ভারত"-এর লক্ষ্য পূরণ হয়, সেই জন্যই এই প্রকল্প।

আরও জেলা খবর