বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ, স্লিপ ও সম্পূর্ণ খাদ্যসামগ্রীর দাবিতে সরব গ্রামবাসী

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ, স্লিপ ও সম্পূর্ণ খাদ্যসামগ্রীর দাবিতে সরব গ্রামবাসী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমের রামপুরহাট–১ ব্লকের কাষ্ঠগড়া গ্রামে বুধবার এক রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অধিকাংশই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন লিঙ্কিংয়ের নামে কোনও স্লিপ দেওয়া হয় না এবং অনেক গ্রাহক প্রাপ্য খাদ্যসামগ্রী সম্পূর্ণ পান না।

বিক্ষোভকারীরা স্লিপ প্রদান ও স্লিপ অনুযায়ী সম্পূর্ণ রেশন দেওয়ার দাবি জানান। পরে বিষয়টি কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে জানানো হলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ লিখিতভাবে ফুড ইন্সপেক্টরের কাছে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

অভিযুক্ত রেশন ডিলার আবুল হাসান (কালু) জানান, পরিবহণের সময় কিছু বস্তা ছিঁড়ে যাওয়ায় সামান্য চালের ঘাটতি হয়েছে। তিনি আশ্বাস দেন, যাঁদের চাল কম দেওয়া হয়েছে তাঁদের প্রত্যেক পরিবারকে অতিরিক্ত ১০ কেজি চাল দিয়ে সেই ঘাটতি পূরণ করা হবে।

প্রশাসনের আশ্বাস ও ডিলারের প্রতিশ্রুতির পর বিক্ষোভকারীরা আন্দোলন প্রত্যাহার করেন।