বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

একই পরিবারের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেওর-বৌদির, আহত ননদ 

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬
একই পরিবারের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেওর-বৌদির, আহত ননদ 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ছাদের উপর জবা ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হল। আহত হয়েছেন আরও একজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার রায়না থানার সেহারা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বাড়ির ছাদে পুজোর জবা ফুল তুলতে গিয়েছিলেন *সাথী মিত্র*। ফুল পাড়ার সময় ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়ানো একটি লোহার জিআই তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ননদকে ওই অবস্থায় দেখে বাঁচাতে ছুটে আসেন তাঁর *বৌদি আদরী মিত্র, বয়স ৩৪ বছর*। সাথীকে ছিটকে সরাতে পারলেও নিজে বিদ্যুতের সংস্পর্শে এসে পড়েন আদরী।
এই দৃশ্য দেখে আদরীকে বাঁচাতে ছুটে যান তাঁর *দেওর মনোজ মিত্র, বয়স ৫১বছর*। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তিনজনকেই উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দেওর মনোজ মিত্র ও বৌদি আদরী মিত্রকে মৃত বলে ঘোষণা করেন।এদিন দেহ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।
অন্যদিকে আহত সাথী মিত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
শোকের ছায়া গ্রামে*
আকস্মিক এই ঘটনায় সেহারা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়ে কলকাতা থেকে ফেরার পথে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে যান রায়নার বিধায়ক *সুভাষ পাত্র। মৃতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তিনি।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।বিদ্যুতের তার কিভাবে ছাদের উপর দিয়ে গেল এবং কেন জিআই তার জড়ানো ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।