জেলা
ক্যান্সার সচেতনতা শিবির ও স্ক্রিনিং
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার ঠাকুরপুকুরে সরোজ দত্ত ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে ক্যান্সার সংক্রান্ত সচেতনতা শিবির ও স্ক্রিনিং এর এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল তমলুকের ব্রাইট ফিউচার ক্লাবে। ক্যান্সার সম্পর্কে অনেক অজানা তথ্য জানানো হয় উপস্থিত প্রতিনিধিদের। এছাড়া চিকিৎসকেরা ক্যান্সার সম্পর্কে আলোচনা করেন। নিয়মিত রক্তদান করলে কিছুটা হলেও ক্যান্সার এড়ানো যায় নিজের অভিজ্ঞতা দিয়ে ক্যান্সার সম্পর্কে বিভিন্ন বার্তা তুলে ধরতে দেখা গেল উপস্থিত সদস্যদের।
শিবপ্রসাদ মিশ্রকে অনুষ্ঠানের আমন্ত্রণ জানানোর জন্যে অতিথিদের ধন্যবাদ দিতে দেখা গেল। স্মৃতি স্মারক হিসেবে স্পটে ফটো তুলে সেই ফোটো সাথে সাথে ফ্রেমে সুন্দর ভাবে সাজিয়ে হাতে তুলে দেওয়ার এই প্রয়াস দারুন লেগেছে বলে জানান আমন্ত্রিত সদস্যরা।

