বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ভারী বৃষ্টিতে ভেঙে গেলো অস্থায়ী সাঁকো, ফাঁসির ঘাটে সেতুর দাবি আজও অধরা

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
ভারী বৃষ্টিতে ভেঙে গেলো অস্থায়ী সাঁকো, ফাঁসির ঘাটে সেতুর দাবি আজও অধরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ কোচবিহারের ফাঁসিরঘাটে একটি স্থায়ী সেতুর দাবি বহু বছরের। প্রতি বর্ষায় নদীর জল বাড়লেই ভেঙে যায় অস্থায়ী সাঁকো, আর চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। স্কুল-কলেজের পড়ুয়া, কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে জরুরি পরিষেবার ক্ষেত্রেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এবারও ভারী বৃষ্টির জেরে ভেঙে গেল সেই অস্থায়ী সাঁকোটি। ভোটের আগে বারবার আশ্বাস মিললেও বাস্তবে সেতু নির্মাণের কাজ বা পরিকল্পনা এখনও শুরু হয়নি। ফলে প্রতি বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয়দের প্রশ্ন, উন্নয়নের এত দাবি-দাওয়ার মাঝেও কেন উপেক্ষিত ফাঁ*সিরঘাট? আর কত বছর অপেক্ষা করতে হবে একটি স্থায়ী সেতুর জন্য? বর্ষা এলেই যদি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, তবে উন্নয়নের প্রতিশ্রুতি কাগজেই সীমাবদ্ধ থেকে যায়। বিগত সরকারের আমলে বহুবার এসেছিল প্রতিশ্রুতি কিন্তু সেটার বাস্তবায়ন হয়নি। ২৬ এর ভোটের সময়ও দেওয়া হয়েছে প্রতিশ্রুতি, এখন দেখার প্রশাসন ও জনপ্রতিনিধিরা কবে এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেন। সেই আশাতেই এখন মুখ চেয়ে সেখানকার মানুষ।