বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

প্রয়াত ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে বস্ত্র বিতরণ, ১০০০ দুঃস্থ মানুষের পাশে পরিবার

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬
প্রয়াত ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে বস্ত্র বিতরণ, ১০০০ দুঃস্থ মানুষের পাশে পরিবার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: উৎসব হোক কিংবা ধর্মীয় অনুষ্ঠান, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য। প্রয়াত রামপুরহাটের প্রাক্তন বিধায়ক ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের সেই মানবিক উদ্যোগ ও স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এবার এগিয়ে এল তাঁর পরিবার। তাঁর স্মৃতির উদ্দেশ্যে আজ এক হাজার দুঃস্থ ও অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

প্রায় ২৫ বছরের রাজনৈতিক জীবনে ডঃ আশিস বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিয়ে তাঁদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন তিনি। তাঁর এই মানবিক কর্মকাণ্ড বহু মানুষের মনে জায়গা করে নিয়েছিল।

কয়েক মাস আগে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার-পরিজন থেকে শুরু করে রামপুরহাট বিধানসভা এলাকার বহু মানুষের মধ্যে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন থাকলেও তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর জনসেবা, মানুষের প্রতি ভালোবাসা এবং দুঃস্থদের পাশে দাঁড়ানোর মানসিকতা আজও স্মরণ করছেন তাঁর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।

প্রয়াত ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ অনুসরণ করেই তাঁর স্মৃতিকে ধরে রাখতে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী, ভাইপো-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এক হাজার অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে তাঁরা প্রয়াত নেতার মানবিক আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন।

পরিবারের এই উদ্যোগের মূল লক্ষ্য, শুধু স্মৃতিচারণ নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা ডঃ আশিস বন্দ্যোপাধ্যায় দিয়ে গিয়েছেন, তা আগামী দিনেও অব্যাহত রাখা। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগে উঠে এল মানবিকতা ও সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত।

আরও জেলা খবর