DYFI গলসী ২ লোকাল কমিটির ১৭ তম সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: DYFI গলসী ২ লোকাল কমিটির ১৭ তম সম্মেলন অনুষ্ঠিত হয় কুরকুবা অঞ্চলের বাহিরঘন্ন্যা গ্রামের দে পাড়ায়। প্রায় ১২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলন শুরু হয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে। সম্মেলন উদ্বোধন করেন জেলা সভাপতি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন সোম, পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন জেলা সম্পাদক ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভাশিস মিত্র। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য আতাবুল সেখ। মনসিজ হোসেন সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপিত করেন। রিপোর্টের উপর ১৩ জন প্রতিনিধি ১৩ টি ইউনিটের পক্ষ থেকে আলোচনা করেন। সম্মেলনে দেশের ও রাজ্যের বর্তমান পরিস্থিতি আলোচিত হয়। গ্রামাঞ্চলের শ্রেনী ভিতকে মজবুত করতে সহায়তা করতে যুব আন্দোলনকে আরো শক্তিশালী ও সংহত করার অঙ্গীকার গ্রহন করা হয়। সম্মেলন হতে রাজীব সামকে পুনরায় ও সভাপতি, মনসিজ হোসেনকে পুনরায় সম্পাদক ও সেখ শাহ আলমকে কোষাধ্যক্ষ করে ১৯ জনের কমিটি গঠিত হয়।

