বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

গলসিতে তৃণমূলের দলীয় কার্যালয় ফিরিয়ে দিল বিজেপি বিধায়ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
গলসিতে তৃণমূলের দলীয় কার্যালয় ফিরিয়ে দিল বিজেপি বিধায়ক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ গলসিতে তৃণমূলের দলীয় কার্যালয় শনিবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন বিধায়ক রাজু পাত্র। সৌজন্যের নজির দেখে খুশি এলাকার বাসিন্দাদের একাংশ।

জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে গলসি বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বন্ধ ছিল। তৃণমূল কর্মীরা অভিযোগ করেছিলেন বিজেপির পতাকা লাগিয়ে ওই কার্যালয় দখল নিয়েছে গেরুয়া শিবির। তবে দীর্ঘদিন থেকে অবশ্য কার্যালয় এটি বন্ধই ছিল। বিধায়ক বিষয়টি জানতে পেরে শনিবার বিকেলে এলাকায় হাজির হন। তৃণমূল কর্মীদের নিজেই ফোন করে ডেকে পার্টি অফিস খোলার ব্যবস্থা করেন। পাশাপাশি বিজেপির পতাকা ও ফেস্টুন খুলে ফেলা হয়। ভিতরে প্রবেশ করে বিধায়ক দেখেন কার্যালয়ে কোন ভাঙচুর করা হয়েছে কিনা। যদিও ভিতরে ঢুকে দেখা যায় সব ঠিক আছে। 
কার্যালয় ফেরানো প্রসঙ্গে বিধায়ক বলেন, ভোটের ফলাফল বেরোনোর পর সিপিএম, তৃণমূল থেকে আসা কয়েকজন গেরুয়া আবির মেখে এই কার্যালয় দখল করে বিজেপির পতাকা লাগিয়েছিল। স্থানীয় নেতৃত্বের থেকে বিষয়টি জানতে পারি। আজ আমি এসে তৃণমূল কর্মীদের হাতে তাদের কার্যালয় ফিরিয়ে দিলাম।
কার্যালয় ফিরে পেয়ে খুশি তৃণমূল কর্মীরা।