বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

গলসিতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা,  পিজন ভ্যান ঘিরে ‘চোর চোর’ স্লোগান

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬
গলসিতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা,  পিজন ভ্যান ঘিরে ‘চোর চোর’ স্লোগান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দুর্নীতির অভিযোগে পূর্ব বর্ধমান জেলার গলসিতে গ্রেপ্তার হলেন প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি।ধৃতদের বুধবার বর্ধমান জেলা আদালতে পেশ করে গ্লসি থানার পুলিশ।এদিন গলসি থানা থেকে অভিযুক্তদের বার করে পিজন ভ্যানে তোলার সময় পুলিশের গাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান তুললেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন, পূর্ব বর্ধমান জেলার গলসি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি *সুজন মণ্ডল* এবং গলসি ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি *হেমন্ত পাল*। 
বুধবার সকালে তাঁদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই গলসি থানার সামনে ভিড় জমান এলাকার বেশ কিছু বিজেপি নেতা-কর্মী। তাঁরা থানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। 
এরপর পুলিশ সুজন মণ্ডল ও হেমন্ত পালকে পিজন ভ্যানে তোলার জন্য বাইরে নিয়ে আসতেই উত্তেজনা ছড়ায়। সেই সময় বিজেপির নেতা-কর্মীরা পিজন ভ্যান ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে তৎপর হতে হয়।
ঠিক কী অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে তা এখনও পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি। তবে এই ঘটনাকে ঘিরে গলসির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।