বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ভিডিয়ো বানিয়ে অনলাইনে বিক্রি, গোপালনগর থানা এলাকায় ধৃত দম্পতি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬
ভিডিয়ো বানিয়ে অনলাইনে বিক্রি, গোপালনগর থানা এলাকায় ধৃত দম্পতি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: মোবাইল ক্যামেরায় নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো তৈরি করে তা নিষিদ্ধ অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর পঞ্চায়েতের অন্তর্গত ব্যাসপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত দম্পতি দীর্ঘদিন ধরে এই ধরনের আপত্তিকর কাজ চালাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, অভিযুক্তরা নিজেদের ঘরে মোবাইল ফোনের মাধ্যমে আপত্তিকর ভিডিয়ো তৈরি করতেন। এরপর বাড়তি আয়ের আশায় সেই সমস্ত ক্লিপ নিষিদ্ধ ওয়েবসাইট এবং প্রাপ্তবয়স্কদের অনলাইন প্ল্যাটফর্মে আপলোড বা বিক্রি করে দেওয়া হতো। সম্প্রতি এই বিষয়টি এলাকার সাধারণ মানুষের নজরে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা এলাকার পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে ওই দম্পতির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক ও কড়া শাস্তির দাবি ওঠে।

উত্তেজনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোপালনগর থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রথমে ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে ধৃতদের জেরা করা শুরু করেছে তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, তীব্র আর্থিক অনটন এবং সহজে অর্থ উপার্জনের লোভেই এই দম্পতি এমন বিকৃত পথ বেছে নিয়েছিলেন। ধৃতদের মোবাইল ফোন ও আনুষঙ্গিক গ্যাজেট বাজেয়াপ্ত করে ঘটনার গভীরে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও জেলা খবর