বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

তারাপীঠ মন্দিরে বিশ্ব যোগ দিবস উদযাপন, সামিল শতাধিক মানুষ

প্রকাশিত: ২১ জুন, ২০২৬
তারাপীঠ মন্দিরে বিশ্ব যোগ দিবস উদযাপন, সামিল শতাধিক মানুষ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ আজ বিশ্ব যোগ দিবস উপলক্ষে তারাপীঠ মন্দির কমিটি এবং রামপুরহাট মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে তারাপীঠ মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ যোগাভ্যাস কর্মসূচি। সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমায় বিভিন্ন বয়সের মানুষ। যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা-সহ মন্দির কমিটির সদস্যবৃন্দ, রামপুরহাট মহকুমা প্রশাসনের আধিকারিকরা এবং এলাকার বহু স্থানীয় বাসিন্দা। সকলের অংশগ্রহণে মন্দির চত্বর যেন এক মিলনমেলায় পরিণত হয়।
যোগ দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তারা নিয়মিত যোগচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার আহ্বান জানান। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচি বিশ্ব যোগ দিবসের মূল বার্তাকে আরও শক্তিশালী করে তোলে। তারাপীঠের পবিত্র পরিবেশে এমন আয়োজন উপস্থিত সকলের মধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে।