বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

নার্সদের পোশাক বদলের ঘরে গোপন ক্যামেরা! অভিযুক্ত চিকিৎসক গ্রেপ্তার

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬
নার্সদের পোশাক বদলের ঘরে গোপন ক্যামেরা! অভিযুক্ত চিকিৎসক গ্রেপ্তার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, ইটাহার: সরকারি হাসপাতালের নার্সদের পোশাক বদল করার ঘরে (চেঞ্জিং রুম) গোপন ক্যামেরা রাখার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের ইটাহার গ্রামীণ হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইটাহার থানার পুলিশ। এই ন্যাক্কারজনক ঘটনা সামনে আসতেই মঙ্গলবার হাসপাতাল চত্বরে ব্যাপক ক্ষোভ ও বিক্ষোভে ফেটে পড়েন নার্স, স্বাস্থ্যকর্মী এবং তাঁদের পরিজনেরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নার্সদের পোশাক পরিবর্তনের ঘরে একটি গোপন ক্যামেরা বা স্পাই ক্যামেরা লক্ষ্য করেন কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনার পেছনে হাসপাতালেরই এক চিকিৎসকের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনা জানাজানি হতেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে শামিল হন নার্সরা। অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁর ডাক্তারি লাইসেন্স বাতিলের দাবিতে সরব হয়েছেন ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
নার্সদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তৎপরতার সঙ্গে ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে। ধৃত চিকিৎসকের গাড়ি, ব্যাগ সহ একাধিক ব্যক্তিগত জিনিসপত্র ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে।
ইটাহার থানার আইসি অভিষেক তালুকদার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃত চিকিৎসকের জিনিসপত্র তল্লাশি করা হচ্ছে এবং ওই স্পাই ক্যামেরাটির খোঁজ চালানো হচ্ছে। হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গায় এই ধরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়।