জেলা
জাল টিকিট উদ্ধার
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুরারাই থানার পুলিশ ধিতোড়া গ্রামের বাসিন্দা রুবেল শেখ ওরফে আসিক ইকবালের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় অভিযুক্ত রুবেল শেখ এর থেকে আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাল লটারির টিকিট উদ্ধার ও জব্দ করা হয়। তদন্তে জানা যায় যে, সে জাল লটারির টিকিটের ডিলার হিসেবে কাজ করছিল এবং তার হেফাজতে উক্ত জাল টিকিটগুলি ছিল। এ ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার অভিযুক্তকে প্রিন্টার মেশিন উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেফতারের স্বার্থে ৬ (ছয়) দিনের পুলিশ হেফাজতের আবেদনসহ আদালত, রামপুরহাটে পেশ করা হয়েছে।

