বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বর্ণাঢ্য মিছিল সহযোগে মন্ডল পার্টি অফিস উদ্বোধন

প্রকাশিত: ৮ জুন, ২০২৬
বর্ণাঢ্য মিছিল সহযোগে মন্ডল পার্টি অফিস উদ্বোধন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ জামালপুর ব্লকের  ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল রবিবার জামালপুর ঝুলন তলায় নিজের মণ্ডলের পার্টি অফিস  উদ্বোধন করতে গিয়ে  নিজের সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিলেন। হালারা বিপত্তারিনিতলা থেকে কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে মিছিল করেন তিনি। মিছিলটি জামালপুর বাজার ঘুরে , বাসস্ট্যান্ড হয়ে ঝুলনতলায় শেষ হয়। সেখানেই তাঁর পার্টি অফিস উদ্বোধন হয়। উদ্বোধন করেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল , সাধারণ সম্পাদক প্রদীপ বাগ ও বর্ষীয়ান ও অভিজ্ঞ বিজেপি নেতা জিতেন ডকাল। 

ফিতে কেটে এই পার্টি অফিস উদ্বোধন করা হয়। প্রত্যেকের হাতে দেওয়া হয় একটি করে গোলাপ।পার্টি অফিস উদ্বোধনের আগে সেখানে সকালে বিশেষ পুজোর আয়োজন করা হয়। করা হয় হোমযজ্ঞ। প্রধানবাবু বলেন, বিজেপির প্রতি মানুষের সমর্থন ভোটের আগে থেকেই ছিল। তখন সেটা প্রকাশ হয়নি। সেই কারণে তাঁদের বিধায়ক এত বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি মিছিলে আগত সমস্ত কর্মী সমর্থকদের তাঁর ডাকে সাড়া দিয়ে আসার জন্য নতমস্তকে প্রণাম জানান। তারপর বলেন, আজ থেকে  পার্টি অফিস সবার জন্য খোলা। এখান থেকেই তিনি তাঁর মণ্ডলের সমস্ত মানুষকে পরিষেবা দেবেন।