বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রাতের অন্ধকারে বেআইনি মদের ঠেক, জিয়াগঞ্জে পুলিশের জালে ৩

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬
রাতের অন্ধকারে বেআইনি মদের ঠেক, জিয়াগঞ্জে পুলিশের জালে ৩
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: লাইসেন্সপ্রাপ্ত দোকান বন্ধ হতেই শুরু হতো আসল ব্যবসা। সেই বেআইনি মদ-চক্রে এবার বড়সড় আঘাত হানলো জিয়াগঞ্জ থানার পুলিশ।

 

শনিবার মধ্যরাতে গোপন খবরের ভিত্তিতে গুলজারবাগ সাঁকোতলা মোড়ে অভিযান চালান থানার আইসি রাকেশ কুমার বিশ্বাস। তাঁর নেতৃত্বে পুলিশের বিশেষ দল হানা দিয়ে হাতেনাতে ধরে ফেলে তিনজনকে। ধৃতরা হলেন, প্রফুল্ল মণ্ডল, শম্ভু মণ্ডল ও মন্টু মণ্ডল। তিনজনেরই বাড়ি বেলিয়াপুকুর এলাকায়।

 

তল্লাশিতে তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০-রও বেশি দেশি ও বিদেশি মদের বোতল। যার বাজারদর প্রায় ২০ হাজার টাকা।

 

পুলিশ জানিয়েছে, বৈধ দোকান বন্ধের পর চড়া দামে মদ বিক্রি করত এই চক্র। খুচরো ও পাইকারি দুভাবেই চলত কারবার। এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও জেলা খবর