বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ছাগলের খামার থেকে ফেরার পথে হামলা, কালিয়াচকে প্রৌঢ়ের হাত-কান কাটল দুষ্কৃতীরা

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬
ছাগলের খামার থেকে ফেরার পথে হামলা, কালিয়াচকে প্রৌঢ়ের হাত-কান কাটল দুষ্কৃতীরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ছাগলের খামার থেকে বাড়ি ফেরার পথে এক প্রৌঢ়ের ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচকের সুজাপুরে। দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে ওই প্রৌঢ়ের ডানহাত এবং একটি কান কেটে বাদ দিয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও চালানো হয়। এই হাড়হিম করা ঘটনার নেপথ্যে স্থানীয় এক তৃণমূল নেতা এবং তাঁর ৭ জন অনুগামীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ৮ জন এলাকা ছেড়ে পলাতক।আক্রান্ত প্রৌঢ়কে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভরতি করা হয়েছে। 

স্থানীয় সূত্রের খবর, ছাগলের খামার সংক্রান্ত কোনও পুরনো বিবাদ বা রাজনৈতিক শত্রুতার জেরে এই বর্বরোচিত হামলা চালানো হয়ে থাকতে পারে। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। আক্রান্তের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।