জেলা
কালনায় বাংলাদেশি সন্দেহে ৩ জনকে আটক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ কালনা থানার অন্তর্গত সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েতের তাতিপাড়া এলাকায় বাংলাদেশি সন্দেহে দুই পুরুষ ও এক মহিলাকে আটক করেছে কালনা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্বাসপুর দীঘির পাড় সংলগ্ন ৪৫ নম্বর বুথ এলাকায় ওই তিন ব্যক্তির চলাফেরা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিদের পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হচ্ছে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের জাতীয়তা বা পরিচয় সম্পর্কে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

