বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

টাকা নিয়ে সরকারি জমি পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ক্যানাল পাড়ের অবৈধ দোকানে এবার পঞ্চায়েতের চূড়ান্ত নোটিশ

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
টাকা নিয়ে সরকারি জমি পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ক্যানাল পাড়ের অবৈধ দোকানে এবার পঞ্চায়েতের চূড়ান্ত নোটিশ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: কাঁকসা ক্যানাল পাড়ে সরকারি জমির উপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে এবার চরম হুঁশিয়ারি দিল কাঁকসা গ্রাম পঞ্চায়েত। শুক্রবার পঞ্চায়েতের আধিকারিকরা এলাকায় গিয়ে বেআইনিভাবে নির্মিত একাধিক দোকানের দেওয়ালে ও শাটারে নোটিশ সাঁটিয়ে দেন। পঞ্চায়েতের এই কড়া পদক্ষেপে শুক্রবার সকাল থেকেই গোটা ক্যানাল পাড় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে খবর, ক্যানাল পাড় এলাকায় সরকারি জমি দখল করে এই বেআইনি নির্মাণের অভিযোগ দীর্ঘদিনের।

 অভিযোগের তির সরাসরি শাসকদল তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, তৃণমূলের প্রভাবশালী নেতারা ক্ষমতার অপব্যবহার করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সাধারণ মানুষকে এই সরকারি জমি পাইয়ে দিয়েছিলেন। নেতাদের আস্কারা পেয়েই একের পর এক পাকা দোকানঘর তৈরি হয়। অতীতে এই নিয়ে সরব হলেও পঞ্চায়েত বা প্রশাসন কোনো পদক্ষেপ করেনি বলেই অভিযোগ।
অবশেষে সেই দখলদারির বিরুদ্ধেই কড়া অবস্থান নিল প্রশাসন। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা এই বিষয়ে জানান, এর আগেও দোকানদারদের আইনি নোটিশ দেওয়া হয়েছিল। সেই সময় কাগজপত্র দেখানোর জন্য তাঁরা কিছুটা সময় চেয়েছিলেন। সেই মেয়াদ ফুরনোর পরেই এবার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে দোকান খালি করতে হবে অথবা বৈধ নথিপত্র দেখাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না হলে আইন অনুযায়ী বুলডোজার চালিয়ে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

আরও জেলা খবর