বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

তৃণমূল ও বাম ছেড়ে কংগ্রেসে দেড়শো কর্মী, কাঁকসায় শক্তিবৃদ্ধি হাত শিবিরের

প্রকাশিত: ২১ জুন, ২০২৬
তৃণমূল ও বাম ছেড়ে কংগ্রেসে দেড়শো কর্মী, কাঁকসায় শক্তিবৃদ্ধি হাত শিবিরের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতে কাঁকসায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হলো। রবিবার কাঁকসা ব্লক কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট ছেড়ে প্রায় ১৫০ জন বাসিন্দা আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে শামিল হলেন। দলবদলকারী এই কর্মীরা সকলেই কাঁকসার বিদবিহার অঞ্চলের বাসিন্দা বলে কংগ্রেস সূত্রে জানা গেছে। এ দিন নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। এলাকায় শাসকদল ও প্রধান বিরোধী জোটের শিবিরে এই ভাঙন কংগ্রেস নেতৃত্বের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

দলীয় কর্মীদের এই যোগদান প্রসঙ্গে কাঁকসা ব্লক কংগ্রেস সভাপতি পূরব বন্দ্যোপাধ্যায় জানান, "সাধারণ মানুষ এখন প্রকৃত পরিস্থিতি বুঝতে পারছেন। কেন্দ্রে ও রাজ্যে যে একনায়কতন্ত্র চলছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য একমাত্র কংগ্রেসই যে আসল বিকল্প, তা আজ স্পষ্ট। সেই কারণেই সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।" তবে দলে নেওয়ার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করা হচ্ছে না দাবি করে তিনি আরও বলেন, "আমাদের দলে যোগদানের একটি নির্দিষ্ট রাজনৈতিক ও সাংগঠনিক পদ্ধতি রয়েছে। সমস্ত নিয়ম ও প্রক্রিয়া মেনেই আজ বিদবিহারের এই বাসিন্দাদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।"
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের পরবর্তী সময়ে কাঁকসার গ্রামীণ স্তরে এই দলবদল বিদবিহার অঞ্চলে শাসকদল ও বামেদের সাংগঠনিক ভিত কিছুটা দুর্বল করল। অন্য দিকে, এই দেড়শো পরিবারের যোগদানে শিল্পাঞ্চলের গ্রামীণ পকেটে কংগ্রেস নতুন করে কোমর বেঁধে মাঠে নামার অক্সিজেন পেয়ে গেল।