বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

২১-এর সমাবেশের আগে কাঁকসায় কংগ্রেসে যোগদান

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
২১-এর সমাবেশের আগে কাঁকসায় কংগ্রেসে যোগদান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: একুশে জুলাইয়ের ‘শহীদ মিনার চলো’ কর্মসূচীর প্রাক্কালে পশ্চিম বর্ধমানের কাঁকসায় বড়সড় ধাক্কা খেল বিজেপি ও তৃণমূল।

 রবিবার আমলাজোড়া অঞ্চলের ৫০ জনেরও বেশি বিজেপি এবং একঝাঁক সক্রিয় তৃণমূল কর্মী দলবদল করে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। 
পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রবীণ নেতা দেবেশ চক্রবর্তীর হাত থেকে তাঁরা তেরঙা পতাকা তুলে নেন।
 রাজনৈতিক মহলের মতে, ২১শে জুলাইয়ের সমাবেশের ঠিক আগে গ্রামীণ স্তরে এই সাংগঠনিক রদবদল কাঁকসা ব্লকে হাত শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাবে।
এ দিন পানাগড়ের দলীয় সভা থেকে নতুন কর্মীদের স্বাগত জানিয়ে কাঁকসা ব্লক সভাপতি পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যের বর্তমান যা পরিস্থিতি, তাতে সাধারণ মানুষের পাশাপাশি অন্য দলের কর্মীরাও বুঝতে পারছেন যে একমাত্র কংগ্রেসই বিকল্প পথ দেখাতে পারে। আজ যাঁরা দেশের ও রাজ্যের স্বার্থে আমাদের পতাকা ধরলেন, তাঁদের নিয়ে কাঁকসা তথা গোটা জেলায় লড়াই আরও মজবুত হবে।" 
একই সঙ্গে এই মঞ্চ থেকেই আগামী ২১শে জুলাই কলকাতার শহীদ মিনার চলো কর্মসূচীর সমর্থনে জোরদার প্রচার চালানো হয়। দলীয় কর্মীদের ওই দিনের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান জেলা নেতৃত্ব।

অন্যদিকে, এই দলবদলের ঘটনাকে অবশ্য বিশেষ আমল দিতে নারাজ স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব]। গেরুয়া শিবিরের দাবি, কিছু নিষ্ক্রিয় কর্মী দল ছেড়েছেন, এতে আমলাজোড়ায় সংগঠনের কোনও ক্ষতি হবে না। প্রায় একই সুরে তৃণমূলের একাংশের দাবি, কাঁকসার বুথ স্তরের সংগঠনে এর কোনও প্রভাব পড়বে না। 
তবে ভোটের পর গ্রামীণ এলাকায় এই মেগা যোগদান ঘিরে শিল্পাঞ্চলের রাজনৈতিক পারদ যে চড়ল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।